

দুই সন্তান রেখে ভাতিজার হাত ধরে উধাও চাচি, স্ত্রীর সন্ধান চান স্বামী
লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই শিশু সন্তানকে রেখে ভাতিজার সঙ্গে গৃহবধূর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ স্ত্রী জলি আক্তারের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন তাঁর স্বামী।
স্থানীয় সূত্রে জানা যায়, জলি আক্তারের স্বামীর ভাতিজা জিহাদ হোসেন জ্বিন (১৮) বরিশালের বাসিন্দা। তবে তাঁর চাচার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় হওয়ায় পারিবারিক সূত্রে সেখানে যাতায়াত ছিল জিহাদের।
স্বামীর অভিযোগ, এই যাতায়াতের একপর্যায়ে জলি আক্তারের সঙ্গে জিহাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় দুই শিশু সন্তানকে রেখে জিহাদের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান জলি আক্তার বলে দাবি করেছেন তাঁর স্বামী।
এদিকে, স্ত্রীকে হারিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী। সন্তানদের ভবিষ্যৎ ও পরিবারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তিনি।
এ ঘটনায় স্ত্রী জলি আক্তারের সন্ধান চেয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী স্বামী। তাঁর প্রত্যাশা, দ্রুত স্ত্রীর সন্ধান মিলবে এবং সন্তানরা ফিরে পাবে তাদের মাকে।
আপনার মতামত লিখুন :