

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে ১২৭ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৬৩ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ৯৪ জন মাদকসেবী, চারজন ডাকাত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলার ১২ জন এবং অন্যান্য ধারায় তিনজন রয়েছেন। এ ছাড়া ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে তিনজন মাদকসেবী এবং পাঁচজন নিয়মিত মামলার আসামি।
ফতুল্লা মডেল থানা পুলিশ ১২২ পিস ইয়াবা ও চার গ্রাম হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ৫৯ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন এবং অন্যান্য ধারায় একজনসহ মোট ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া দুই মাদকসেবী, নিয়মিত মামলার দুই আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ ছয়জন মাদকসেবী, ডাকাতির অভিযোগে তিনজন এবং অন্যান্য ধারায় দুজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২১১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৭ জন মাদকসেবী, ডাকাতির অভিযোগে একজন, ওয়ারেন্টভুক্ত দুজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে সাতজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য রয়েছেন।
আপনার মতামত লিখুন :