সনাতন ধর্মাবলম্বীদের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির শারদীয় শুভেচ্ছা


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন / ১০০০
সনাতন ধর্মাবলম্বীদের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির শারদীয় শুভেচ্ছা

সনাতন ধর্মাবলম্বীদের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির শারদীয় শুভেচ্ছা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

 

শনিবার (১৭ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনাই শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্য। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে।’

 

তিনি আরও বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম শিক্ষা। তাই নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখা জরুরি।’

 

সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানিয়ে তিনি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা উদ্যোগের কথা উল্লেখ করেন।

 

সবশেষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি।