এসএসসিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন / ১০০০ Views
এসএসসিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত

রাজধানীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

 

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের ডিসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ছাত্রজীবনে দুটি বিষয় আবশ্যকভাবে প্রয়োজন- সততা ও যোগ্যতা। শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী জীবনে সফল হতে পারে না। এর সঙ্গে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকতে হবে। পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

 

মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, একজন শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা তখনই সমাজ ও দেশের জন্য কল্যাণকর হয়ে ওঠে, যখন এর সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় থাকে। তাই ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে।

 

ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জমিয়তের আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী ও শিহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, এনপিবির হেড অব অনলাইন সাঈদ আল হাসান শিমুল, সময় টিভির অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামিম, এশিয়া পোস্টের সহসম্পাদক রায়হান রাশেদ, দৈনিক কালবেলার সহসম্পাদক (হেড অব ইসলাম) আবু তালহা রায়হান, এনপিবির সহসম্পাদক জাওয়াদ আহমাদ, ফেইস দ্য পিপলের রাকিবুল ইসলাম রঈস এবং নাহিদ হাসান আজহারি।

 

death-islam

মৃত্যু কীভাবে হবে তা কি নির্ধারিত, নাকি কর্মের ওপর নির্ভর

অনুষ্ঠান শেষে ঢাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ছাত্র জমিয়তের পরিচিতিমূলক বই এবং শিক্ষার্থীদের জীবন গঠনে সহায়ক বিভিন্ন বই তুলে দেওয়া হয়।