

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল ব্যয় এবং যুদ্ধ পরিচালনায় কোনো সুস্পষ্ট কৌশল না থাকার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়ার্নার বলেন, ট্রাম্পের শুরু করা ‘অপ্রয়োজনীয় ইরান যুদ্ধের’ পেছনে যুক্তরাষ্ট্রের ১০০ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তিনি দাবি করেন, প্রতি দুই মিনিটে এই ব্যয়ের সঙ্গে আরও ১ মিলিয়ন ডলার যোগ হচ্ছে।
ওয়ার্নার বলেন, “আমি এই ভিডিও ধারণের এক ঘণ্টা পর কেউ এটি দেখলে, ততক্ষণে আরও ৩০ মিলিয়ন ডলার খরচ হয়ে যাবে। অথচ ট্রাম্প এই যুদ্ধ শুরুর সময় যে লক্ষ্যগুলোর কথা বলেছিলেন, তার কোনোটি অর্জনের ক্ষেত্রেই আমরা কোথাও পৌঁছাতে পারিনি।”
ইসরায়েলি হামলায় লেবাননে মার্চ থেকে নিহত ৪,৩৬২
ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিচালনার কৌশল নিয়েও প্রশ্ন তোলেন এই সিনেটর। তার ভাষায়, “কোনো পরিকল্পনা নেই, কোনো কৌশল নেই, কোনো মিত্র নেই এবং কীভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে তারও কোনো পথ নেই—এভাবেই যখন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা হয়, তখন এমন পরিস্থিতিই তৈরি হয়।”
ভিডিও বার্তার শেষ দিকে মার্ক ওয়ার্নার সমর্থকদের উদ্দেশে বলেন, “রুখে দাঁড়ান, কথা বলুন, প্রতিরোধ করুন।”
আপনার মতামত লিখুন :