পদধারী আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাহিদ হাসান সবুজ প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের ক্ষোভ

Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন / ১০০০
পদধারী আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাহিদ হাসান সবুজ প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের ক্ষোভ

পদধারী আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাহিদ হাসান সবুজ প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের ক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান সবুজ প্রকাশ্যে এলাকায় অবস্থান করলেও এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, নাহিদ হাসান সবুজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলাসহ একাধিক মামলা রয়েছে। এরপরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, অতীতে আওয়ামী লীগের পদ ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম ও প্রভাব বিস্তার করেছেন নাহিদ হাসান সবুজ। সরকার পরিবর্তনের পরও তিনি পুনরায় এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন বলে দাবি তাদের।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত নাহিদ হাসান সবুজকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।