বন্দরে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার


thenewsexpress24 প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের বন্দর থানার দেউলী বটতলা পাঁকা রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, “গত সোমবার (৭ এপ্রিল) রাত্রিকালীন ডিউটির সময়ে জানতে পারি বন্দর থানাধীন দেউলী বটতলা পাঁকা রাস্তার পাশে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় অস্ত্রধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল রাস্তায় ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে অস্ত্রটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।”

উদ্ধারকৃত পিস্তলটির দৈর্ঘ্য বাটসহ ৮ ইঞ্চি, বডি স্টিল কালার এবং বাট সোনালী কালারের। পিস্তলের গায়ে ইংরেজীতে “RND” সহ আরো কিছু ইংরেজী অক্ষর অস্পষ্টভাবে লেখা রয়েছে।