সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার শিমরাইল মাছের আড়তের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মো. অনিক হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত অনিক হোসেন শিমরাইল (টেকপাড়া) এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।