
সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন— পটুয়াখালীর বাউফল থানার কবিরকাঠি এলাকার নাছির মোল্লার ছেলে মোঃ সজিব হোসেন (২৭)।
এর আগে গত ১৩ মে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :