সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৫:১২ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে। সোমবার (৪ মে) ভোররাত ৩টার দিকে সোনারগাঁ থানাধীন দড়িকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী মেইন রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, সোনারগাঁও থানার এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শফিকুল ইসলাম (৩৪)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাও গ্রামের মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

 

অভিযানকালে তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

 

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।