সিটি-পৌরসভায় যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান মইনুদ্দিনের


Saimoon Islam প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৩:০০ অপরাহ্ন / ১০০০
সিটি-পৌরসভায় যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান মইনুদ্দিনের

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সমাজের পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আজকের এই বিতরণ রাষ্ট্রের করা উচিত ছিল। আমরা বিশ্বাস করি, ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা হলে এটি বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “কিছুদিন হলো জাতীয় নির্বাচন শেষ হয়েছে। সামনে স্থানীয় সিটি, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নির্বাচন রয়েছে। আপনারা সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার চেষ্টা করবেন। সৎ শাসন প্রতিষ্ঠিত হলে দেশে আর কোন সন্ত্রাস, চাঁদাবাজি বা লুণ্ঠন থাকবে না।”

বিশেষ অতিথি মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, “দেশ যদি ইসলামী হুকুমে পরিচালিত হতো, তাহলে হযরত ওমরের মতো জনপ্রতিনিধিরা প্রত্যেকের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিত। ইনশাল্লাহ, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এটি বাস্তবায়িত হবে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে। তখন আর কারো দুঃখ-কষ্ট থাকবে না