আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠ শুরু


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন / ১০০০
আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠ শুরু

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় পাঠ শুরু হয়েছে। ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়ার করা মামলায় এই রায় দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই রায় পাঠ করতে সর্বোচ্চ ৯০ মিনিট সময় লাগতে পারে। মামলায় রোহিঙ্গাদের ওপর নৃশংসতার মাধ্যমে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের বিরুদ্ধে।

 

মামলার বাদী গাম্বিয়ার অভিযোগ, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গাকে বিতাড়িত করার সামরিক অভিযানে সংঘটিত গণহত্যার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী। ওই অভিযানে বেঁচে যাওয়া ব্যক্তিরা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন।

জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দলও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছিল।

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা আজ আন্তর্জাতিক বিচার আদালতের এই গুরুত্বপূর্ণ রায়ের অপেক্ষায় রয়েছেন। তাদের আশা, এই রায় ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে এবং একসময় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।

বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মানুষও ১৫ বিচারপতির এই আদালতের রায় গভীর মনোযোগ দিয়ে দেখবেন। রায়টি সরাসরি সম্প্রচার করা হচ্ছে