আওয়ামী লীগ নেতা সোলেমান ওসমান গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ১:০৪ অপরাহ্ন / ১০০০
আওয়ামী লীগ নেতা সোলেমান ওসমান গ্রেপ্তার

রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে পাঁচ মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান ওসমানকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

তথ্যটি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার সোলেমান ওসমান তুরাগ থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি তুরাগ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

 

তুরাগ থানা পুলিশের বরাত দিয়ে ডিসি আকতার জানান, ডিএমপির বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিল ও মশাল মিছিলে সংশ্লিষ্টতার অভিযোগে তার বিরুদ্ধে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তুরাগ থানাসহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।

 

সোলেমান ওসমানের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ