

বিএফডিসিতে জাসাস নেতা হেলাল খানের হুমকির পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রের ১৯ সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জয় চৌধুরী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এক বিজ্ঞপ্তিতে জানান, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় আমি আমার পদত্যাগপত্র জমা দেব।
সাংবাদিকদের উদ্দেশে জয় আরও বলেন, পাশাপাশি বর্তমান ইস্যু এবং এ বিষয়ে আমার ব্যক্তিগত অবস্থান সম্পর্কে আপনাদের সঙ্গে সুস্পষ্টভাবে মতবিনিময় করতে চাই।
আজ বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তিনি।
অভিযোগ করে জয় বলেন, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন। এমনকি আমার সামনেই হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় কথা বলেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন।
আপনার মতামত লিখুন :