রাজ্জাক বিএনপির কেউ না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান কুতুবপুর ইউনিয়ন বিএনপির


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন / ১০০০
রাজ্জাক বিএনপির কেউ না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান কুতুবপুর ইউনিয়ন বিএনপির

রাজ্জাক বিএনপির কেউ না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান কুতুবপুর ইউনিয়ন বিএনপির

 

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোঃ আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী বা সদস্য নন বলে দাবি করেছে কুতুবপুর ইউনিয়ন বিএনপি। একই সঙ্গে তার সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই উল্লেখ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোঃ আব্দুর রাজ্জাক, পিতা- মৃত আমির উদ্দিন, মাতা- মালেকা খাতুন, সাং- রামারবাগ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। তার ছবি ব্যবহার করে কুতুবপুর ইউনিয়ন বিএনপির কর্মী পরিচয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করা হচ্ছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আব্দুর রাজ্জাক মূলত আওয়ামী লীগের একজন দোসর এবং আওয়ামী লীগ সরকারের আমলে এ কে এম শামীম ওসমান ও শাহ নিজামের অন্যতম সহযোগী ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তার আওয়ামী লীগের সদস্য নম্বর ৮৫৬৬০১ বলে দাবি করা হয়েছে।

 

কুতুবপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আব্দুর রাজ্জাক বিএনপির কোনো কর্মী নন এবং বিএনপির সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। এ বিষয়ে তাদের কাছে প্রয়োজনীয় প্রমাণাদি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এ ঘটনায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে কুতুবপুর ইউনিয়ন বিএনপি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর।