সোনারগাঁয়ে গনপিটুনিতে চোর চক্রের প্রধান ফারুকের মৃত্যুকে ঘীরে মামলাবানিজ্য!চিকিৎসাধীন অবস্থায় দেখতে না গেলেও মৃত্যুর পর চিকিৎসার দায়িত্ব নেওয়া ব্যাক্তিদের বিরুদ্ধেই মামলা নিহতের স্বজনদের!


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে গনপিটুনিতে চোর চক্রের প্রধান ফারুকের মৃত্যুকে ঘীরে মামলাবানিজ্য!চিকিৎসাধীন অবস্থায় দেখতে না গেলেও মৃত্যুর পর চিকিৎসার দায়িত্ব নেওয়া ব্যাক্তিদের বিরুদ্ধেই মামলা নিহতের স্বজনদের!

সোনারগাঁয়ে গনপিটুনিতে চোর চক্রের প্রধান ফারুকের মৃত্যুকে ঘীরে মামলাবানিজ্য!চিকিৎসাধীন অবস্থায় দেখতে না গেলেও মৃত্যুর পর চিকিৎসার দায়িত্ব নেওয়া ব্যাক্তিদের বিরুদ্ধেই মামলা নিহতের স্বজনদের!

 

 

 

 

 

 

সোনারগাঁওয়ের দুর্ধর্ষ ডাকাত ও চিহ্নিত চোর চক্রের প্রধান একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি ফারুক ওরফে চোরা ফারুককে গনপিটুনি দেয় এলাকাবাসী।

এর ফলে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তবে অসুস্থ অবস্থায় চিকিৎসা তো দুরের কথা, ফারুককে তার পরিবারের কেউ দেখতে পর্যন্ত যাননি,তবে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা গেলে তাকে দাফন না করে তার মৃতদেহ নিয়েই চলছে মামলাবানিজ্য!

 

তথ্যমতে,২৯ অক্টোবর দিবাগত রাতে ললাটি এলাকার আমিনুল হকের নির্মানাধীন টিনশেড পাকা বিল্ডিং এ প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দল।এ সময় তারা কয়েক লক্ষ টাকার মালামাল চুরি করে পালিয়ে যান।ঐদিন সকালেই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে তামিম নামক এক তরুনকে আটক করলে সে চুরির কথা স্বিকার করে।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর ৩ চোর ফারুক,সোহেল ও সাদিকুলকে আটক করলে তারা চুরির কথা স্বিকার করেন।

এর আগেও এ চক্র এশিয়া হাইওয়েতে চুরি,ডাকাতি, ছিনতাই এর সাথে জড়িত ছিল,এছাড়াও সম্প্রতি জনতা বাজার ও ফরেন মার্কেটের কয়েকটি দোকানে কয়েক লক্ষ টাকার মালামাল চুরি করে। ললাটি,সুখেরটেক,কুশাব,বাগারিসহ আশেপাশের এলাকায় চুরির মুল হোতা ছিল এ ফারুক। যার ফলে বেশ কয়েকবার প্রশাসনের হাতে আটকও হয়েছিলো। ফলে এ চক্রের উপর ক্ষোভের বহিঃপ্রকাশস্বরুপ তাদের গনপিটুনি দেয় উত্তেজিত জনতা।

 

স্থানীয়দের ভাষ্যমতে,ঘটনাস্থলে অনুপস্থিত ছিলেন ৯ ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী অমিত হাসান,তবে ঘটনা শুনে সেখানে উপস্থিত হলে ফারুকের অবস্থা সংকটাপন্ন দেখলে মানবিকতার খাতিরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেন তার ছোটো ভাই এর মাধ্যমে। তখন ফারুকের পরিবারকে কয়েকদফা আসতে বললেও তারা আসেনি।

ফলে চিকিৎসাব্যায় বাবদ কয়েকলাখ টাকা খরচ করেন শিক্ষিত ঐ তরুন অমিত ও তার মামা আমিনুল।

তবে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা গেলে তার মৃতদেহ নেওয়ার টাকা না থাকলে সেটাও দিয়ে দেন অমিত ও তার মামা আমিনুল। তবে পরবর্তীতে মৃতদেহ নিয়ে মামলা বানিজ্যে মেতে উঠে নিহতের স্বজনেরা।

যিনি করিয়েছেন চিকিৎসা তার নামেই দেয় মামলা।স্থানীয়রা বলেন,অমিত হাসান ওয়ার্ডের একজন সজ্জন ও সুশিক্ষিত ব্যাক্তি।তিনি মেম্বার পদে নির্বাচন করলে অন্যদের মেম্বার হওয়ার সুযোগ খুবই কম।তাই তার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে কুচুক্রীমহল এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

স্থানীয়রা প্রকৃত ঘটনা উদঘাটন ও নিরপরাধ ব্যাক্তিকে নিয়ে প্রোপাগান্ডা না ছড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি এর পিছনে কারা কারা ষড়যন্ত্রের নীলনকশা করছেন তা খতিয়ে দেখতে প্রশাসনকে আহবান জানিয়েছেন