নারায়ণগঞ্জের সাবদী ঘাটে পাটাতন ভেঙে যাত্রীসহ নৌকাডুবি


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জের সাবদী ঘাটে পাটাতন ভেঙে যাত্রীসহ নৌকাডুবি

নারায়ণগঞ্জের সাবদী ঘাটে পাটাতন ভেঙে যাত্রীসহ নৌকাডুবি

 

নারায়ণগঞ্জের সাবদী ঘাটে পারাপারের সময় নৌকার পাটাতন ভেঙে যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাবদী ঘাট দিয়ে যাত্রী পারাপারের সময় হঠাৎ নৌকার পাটাতন ভেঙে গেলে নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা পানিতে পড়ে যান।

 

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পানিতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে।

 

সাবদী ঘাটটি মূলত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পাশাপাশি সোনারগাঁয়ের শম্ভুপুরা এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ একটি নৌপথ। নিয়মিত এ ঘাট দিয়ে বিপুলসংখ্যক মানুষ নৌযানে পারাপার হন।

 

নৌযানের নিরাপত্তা ও ঘাট ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে নৌযান ও ঘাটের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

 

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।