বন্দরে যৌথ অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ২:২১ অপরাহ্ন / ১০০০
বন্দরে যৌথ অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

বন্দরে যৌথ অভিযানে ফেন্সিডিল-ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় র‍্যাব-১১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন্দর থানা পুলিশের যৌথ অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে বন্দর উপজেলার নাসিকের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এবং মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নবীগঞ্জ এলাকার মো. তানজিল হোসেন রাহাত (৩৩), আন্দিরপাড় এলাকার মো. বোরহান (৩৫) এবং একই এলাকার শাহ জাহান সাগর মিয়া (৩০)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, আটক তিনজনকে বন্দর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

যৌথ অভিযানে র‍্যাব-১১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন্দর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।