মাদকবিরোধী নতুন আইনকে স্বাগত জানিয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন যুবদল নেতা রুবেল হোসেন


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৪:২০ অপরাহ্ন / ১০০০
মাদকবিরোধী নতুন আইনকে স্বাগত জানিয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন যুবদল নেতা রুবেল হোসেন

মাদকবিরোধী নতুন আইনকে স্বাগত জানিয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালেন যুবদল নেতা রুবেল হোসেন

 

 

 

 

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নতুন মাদকবিরোধী আইনকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুবদল নেতা রুবেল হোসেন।

 

এক বিবৃতিতে রুবেল হোসেন বলেন, “মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে কঠোর আইন ও কার্যকর পদক্ষেপ সময়ের দাবি ছিল। নতুন এই উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

 

তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে রাজনৈতিক সদিচ্ছা, কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা—সবকিছুর সমন্বয় প্রয়োজন। আমরা একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

 

বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, মাদক নির্মূলে সংশ্লিষ্ট সকল সংস্থা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং নতুন আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশে মাদকের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।