

এনসিপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা যুবদল নেতা সজিব হোসেন ইবু এখন এনসিপির নেতা!
ফতুল্লা থানা যুবদলের সক্রিয় নেতা সজিব হোসেন ইবুকে ঘিরে গুপ্তচর ভিত্তিক রাজনৈতিক সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এনসি বিএনপির অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয় থাকার পাশাপাশি তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন। শুধু তাই নয় এনসিপির শীর্ষ নেতা নাহিদ,আসিফ,তাসনিম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে এখন এনসিপির রাজনীতি সাথেই যুক্ত আছেন। এর পূর্বেও তার বিরুদ্ধে ফ্যাসীবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রীতির অভিযোগ রয়েছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, ইবু জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারী। এনসিপি আত্মপ্রকাশের পরও সজিব হোসেন ইবু যুবদলের বিভিন্ন মিছিল, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে আসছেন। একই সঙ্গে তিনি এনসিপির জেলা শ্রমিকশক্তির সদস্য সচিব পদপ্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন। অভিযোগ রয়েছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারীর ঘনিষ্ঠ পরিচয়ে তিনি দলটির রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ফতুল্লার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যুবদল ও এনসিপি—উভয় পক্ষের নেতাকর্মীদের একটি অংশ প্রশ্ন তুলছেন, সজিব হোসেন ইবুর প্রকৃত রাজনৈতিক অবস্থান কোন দলে। কেউ কেউ দাবি করছেন, একই সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক বলয়ে সক্রিয় থাকা রাজনৈতিক নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক।
তবে সজিব হোসেন ইবুর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে ফতুল্লায় তোলপাড় চলছে।কেউ কেউ বলছে ইবু এনসিপিতে যুবদলের গুপ্তচর।
এনসিপির নেতাকর্মীরা বলছেন, যে ব্যক্তি এনসিপির সিনিয়র শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে এতটা কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন সে কিভাবে এনসিপি করতে পারে। আবার যুবদলের নেতাকর্মীরা বলছেন যে এনসিপির রাজনীতির সাথে যুক্ত হয়েছে তাকে কেন যুবদলের মিছিল মিটিং এর দরকার পড়বে ।
এই সজীব হোসেন ইবুর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন উভয় দলের নেতাকর্মীরা
আপনার মতামত লিখুন :