কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মেহেদী হাসান


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন / ১০০০
কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মেহেদী হাসান

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মেহেদী হাসান

নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান।

 

মেহেদী হাসান বন্দরের কলাগাছিয়া এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

ব্যবসায়িক জীবনে তিনি চিকিৎসা সেবা খাত, বিদেশে খাদ্য রপ্তানি, ট্যুর অপারেটর ও ট্রাভেল সার্ভিস, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি এবং নির্মাণ (কনস্ট্রাকশন) ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি বর্তমানে তিনি মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি কোর্সে অধ্যয়নরত। এছাড়া শ্রমবাজার রক্ষা আন্দোলন (বায়রা সম্মিলিত মোর্চা)-এর অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর মেহেদী হাসান সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

 

তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।