

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সাইফুল ইসলাম বিপ্লব
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান হিসেবে মাসুকুল ইসলাম রাজিবকে নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব।
শনিবার (১৩ জুন) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতীতে এ শুভেচ্ছা বার্তা জানান তিনি ।
এসময় সাইফুল ইসলাম বিপ্লবে বলেন, “মাসুকুল ইসলাম রাজিব একজন দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্বের অধিকারী। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আরও গতিশীল হবে এবং নগর উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আমরা বিশ্বাস করি। তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, রাজিবের নেতৃত্বে নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের উন্নয়ন, আধুনিকায়ন এবং জনসেবার মান বৃদ্ধিতে রাজিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার সফলতা কামনা করছি এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।”
আপনার মতামত লিখুন :