ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মোঃ শাহজালাল।

Saimoon Islam প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন / ১০০০
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মোঃ শাহজালাল।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মোঃ শাহজালাল।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎসজীবীদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা স্মরণ করেন।

এ সময় গনমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে মুন্সী মোঃ শাহজালাল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আত্মত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।”

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।বিশেষ বক্তা সুলতান সালাউদ্দীন টুকু এমপি,

প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়।

বিশেষ অতিথি

শরফ উদ্দিন শফু কেন্দ্রীয় সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক

প্রধান বক্তা

কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবদুর রহিম

সভাপতিত্বে ছিলেন মহানগর দক্ষিন মৎসজীবী দলের আহব্বায়ক এইচ এম শাহআলম

রাজনীতি বিভাগের আরো খবর

আরও খবর