ফতুল্লায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অর্ধগলিত মরদেহ


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অর্ধগলিত মরদেহ

ফতুল্লায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অর্ধগলিত মরদেহ

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি ভাড়া বাসা থেকে অপু (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১২ জুন) সকালে উত্তর চাষাড়া চানমারি মাউরা পট্টি এলাকার একটি তিনতলা বাড়ির তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অপু খুলনা জেলার বাসিন্দা এবং একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।

 

তিনি ফতুল্লার ১২৮ নম্বর উত্তর চাষাড়া এলাকায় জাহাঙ্গীর আলমের বাড়ির তৃতীয় তলায় একা ভাড়া থাকতেন।

 

বাড়ির মালিকের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ফ্ল্যাটের দরজা খোলা অবস্থায় দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এ সময় ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তারা ঘরে প্রবেশ করেন। পরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অপুকে দেখতে পান। লাশটি অর্ধগলিত ও বিকৃত অবস্থায় ছিল।

 

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই আফতাব আলী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করেন। পুলিশের প্রাথমিক ধারণা,

 

প্রায় ৩ থেকে ৪ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।

 

বাড়ির মালিক জানিয়েছেন, ভাড়াটিয়ার নাম ও জেলা ছাড়া বিস্তারিত কোনো তথ্য তাদের কাছে নেই। নিহতের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ঘটনার পর এলাকায় কোনো ধরনের উত্তেজনা নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।