জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন তারেক রহমান – সিদ্দিকুর রহমান উজ্জ্বল 


Saimoon Islam প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন / ১০০০
জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন তারেক রহমান – সিদ্দিকুর রহমান উজ্জ্বল 

জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন তারেক রহমান – সিদ্দিকুর রহমান উজ্জ্বল

 

ফতুল্লা ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৫ জুন শুক্রবার ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এ আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন,

 

 

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ফতুল্লা ৬ নং ওয়ার্ড বিএনপির কার্যকরী সদস্য বাদল প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব জুলফিকার হায়দার বিপ্লব, ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।