শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহত ফোরামের মানববন্ধন


Saimoon Islam প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন / ১০০০
শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহত ফোরামের মানববন্ধন

শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহত ফোরামের মানববন্ধন

 

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র এবং ব্যাংকের ওপর ফ্যাসিবাদী দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।

 

মঙ্গলবার (২ জুন) সকালে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে নেতৃত্ব দেন হাফেজ আব্দুল মোমিন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর যাদের বিতাড়িত করা হয়েছিল, তাদের পুনরায় ব্যাংকের দায়িত্বে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা এই ঐতিহ্যবাহী ব্যাংককে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা রুখে দিতে চাই।”

 

তিনি অভিযোগ করে বলেন, ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। একই সঙ্গে ব্যাংকের নিয়ন্ত্রণ পুনরায় বিতর্কিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

 

মানববন্ধনে অন্যান্য বক্তারা বর্তমান চেয়ারম্যানের সমালোচনা করে বলেন, ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং সাধারণ মানুষের আমানত ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে হবে।

 

বক্তারা আরও বলেন, সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখেই লাখো গ্রাহক ইসলামী ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তাই গ্রাহকদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

 

ইসলামী ব্যাংক থেকে বিতর্কিত ব্যক্তিদের অবিলম্বে অপসারণ, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অর্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সচেতন গ্রাহক ফোরাম।

 

‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ব্যানারে মানববন্ধনে অংশ গ্রহণ করেন, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিক, ব্যবসায়ী ও শেয়ারহোল্ডার নিজাম উদ্দিন, আবুল কালাম আজাদ, মাওলানা ইউনুস আলী, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম সাকি, তরিকুল ইসলাম, মনির হোসেন মোল্লা, বসির উদ্দিন, আনিসুজ্জামান, কামরুজ্জামান ও মজিবুর রহমানসহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা।