নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে এস আই (নিঃ) শহীদুল ইসলাম ও এস আই (নিঃ) মোঃ রমজানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০১ জুন ২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০১.৪৫ ঘটিকায় সৈয়দপুর গোলচত্বর এলাকা হতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, তারিখ-২২ মে, ২০২৬; ধারা-৮/৯(৩)/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর তদন্তে সন্দিগ্ধ আসামি ১।

 

মোঃ শাহিন (৪৩), পিতা-মোঃ আলী আকবর, মাতা-মোসাঃ হামিদা বেগম, স্থায়ী সাং-পুরাতন সৈয়দপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ বিল্লাল হোসেন (৩৮), পিতা-মৃত সামাদ মিয়া, মাতা-জামিনা বেগম, স্থায়ী সাং-পুরাতন সৈয়দপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ; ৩।

 

মোঃ আমির হোসেন (৪১), পিতা-মৃত নূর হোসেন, মাতা-সুফিয়া বেগম, স্থায়ী সাং-পুরান সৈয়দপুর (মদন সরদারের বাড়ী), থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ এবং ৪। মোঃ সম্রাট (৪০), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-সমেলা বেগম, স্থায়ী সাং-মদনগঞ্জ লক্ষারচর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান সাং-সৈয়দপুর কড়ইতলা কামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ’দেরকে গ্রেফতার করা হয় ।

 

তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করে জনমণে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।