
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দ।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এসময় তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
আপনার মতামত লিখুন :