সোনারগাঁয়ে ছিনতাইকারী একাধিক মামলার আসামি রাসেল ও মামুন গ্রেফতার

Saimoon Islam প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১:৫১ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ছিনতাইকারী একাধিক মামলার আসামি রাসেল ও মামুন গ্রেফতার

সোনারগাঁয়ে ছিনতাইকারী একাধিক মামলার আসামি রাসেল ও মামুন গ্রেফতার

সোনারগাঁয়ের কাঁচপুরের ত্রাস তালিকাভুক্ত ছিনতাইকারী একাধিক মামলার আসামি সন্ত্রাসী রাসেল ও মামুনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী ১. মোঃ রাসেল (৩৪), পিতা- মৃত রওশন আলী, সাং- সোনাপুরর মেম্বারের গলি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং ২. মোঃ মামুন মিয়া (৩৪), পিতা-আশেক আলী, সাং-সোনাপুর মেম্বারের গলি, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।তারা কাঁচপুরে ছিনতাই ও বিভিন্ন অপকর্মে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী। রাসেল ৮ মামলার আসামী এবং মামুন ৬ মামলার আসামী।