রুপগঞ্জে সাংবাদিকের সন্ত্রাসীদের হামলা, মারধর মোটরসাইকেল ও টাকা লুট

Saimoon Islam প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ২:৩১ অপরাহ্ন / ১০০০
রুপগঞ্জে সাংবাদিকের সন্ত্রাসীদের হামলা, মারধর মোটরসাইকেল ও টাকা লুট

রুপগঞ্জে সাংবাদিকের সন্ত্রাসীদের হামলা, মারধর মোটরসাইকেল ও টাকা লুট

রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ইসলামিক টিভির রূপগঞ্জ প্রতিনিধি মো. আল আমিন মিয়াকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাত ও ছিনতাইকারী দলের ১৪/১৫জন লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

এ সময় ৩২ হাজার টাকা মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা বাসায় গিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।