
সিদ্ধিরগঞ্জে চুরি হওয়া মিশুক অটোরিকশাসহ চোর আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মিশুক অটোরিকশাসহ এক চোরকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুরি আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গত সোমবার (১১ মে) রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ওয়ার্ডের মৌচাক হিন্দুবাড়ী এলাকার গলির সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রিফাত হোসেন রাব্বি (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি রসুলবাগ আদর্শনগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে একটি চুরি হওয়া মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অটোরিকশাটির আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে জব্দ তালিকা প্রস্তুত করে অটোরিকশাটি জব্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুরি আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আপনার মতামত লিখুন :