বন্দরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন / ১০০০
বন্দরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

 

রোববার (১০ মে) রাত ৯টার দিকে বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃত খুশি বেগম (৩২) আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা। তিনি আল-আমিনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, এসআই অনিল চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে যানবাহনে তল্লাশি চালান। এ সময় খুশি বেগমের হেফাজত থেকে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মাদক জব্দ করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

 

পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।