ফতুল্লায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৫:১১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকায় ওসমান আলী পৌর স্টেডিয়ামের গ্যালারির উত্তর পাশে পায়ে চলার রাস্তা থেকে তাদের আটক করে।

 

গ্রেফতারকৃতরা হলেন—মো. রাতুল ইসলাম (২৫), ইসদাইর গাবতলী এলাকায় ভাড়াটিয়া, মো. রোকন (২৫), তল্লা আজমেরীবাগ এলাকার বাসিন্দা (ভাসমান), সজিব (২৪) একই এলাকার (ভাসমান) বাসিন্দা।

 

এ সময় তাদের হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।

 

এদিকে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।