ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ডাকতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ২:৫০ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ডাকতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ডাকতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ রেহানুল ইসলাম এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ০৩/০৫/২০২৬ তারিখ রাত ২০.০৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর বেকারীর মোড় জামালের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে ১। মোঃ শরিফুল ইসলাম (২১), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-আলেয়া বেগম, স্থায়ী: (পশ্চিম মাসদাইর, জামালের গ্যারেজ জুলহাস সরদার এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ;

২। সোহেল ওরফে ইফতান (২৯), পিতা-মিজান মাতা-হোসনেয়ারা, বর্তমান: (পশ্চিম মাসদাইর),থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ, স্থায়ী: নোয়াগাঁ, থানা- লাকসাম, জেলা-কুমিল্লা এবং ৩। মোঃ সবুজ (১৯), পিতা-আলী হোসেন, মাতা-শিরিনা বেগম,স্থায়ী: কাঠালের কান্দা, ইউনিয়ন- রামচন্দ্রপুর), থানা- মুরাদনগর, জেলা -কুমিল্লা, বর্তমান: পশ্চিম মাসদাইর, খলিলের মোড়, থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ’দের হেফাজতে হতে ১নং আসামি মোঃ শরিফুল ইসলাম (২১) এর পরিহিত জিন্স প্যান্টের ডান পাশে সামনের দিকে কালো কাপড় দ্বারা পেচানো অবস্থায় একটি স্টীলের বাট যুক্ত একদিকে ধারালো ছোরা, ২নং আসামি সোহেল এর পরিহিত প্যান্টের বাম পাশে সামনের দিকে সাদা কাগজ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো একদিকে ধারালো একটি হাসুয়া এবং ৩নং আসামি মোঃ সবুজ এর পরিহিত প্যান্টের কোমড়ে গোজাবস্থায় একটি চাকু এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া এসএস বারের তৈরী একটি দা জাতীয় ব্লেড যা এক দিকে ধারালো,এসএস বারের তৈরি একটি দ্বিমুখী চাইনিজ কুড়াল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।