

দৈনন্দিন জীবনের উত্থান-পতন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই চোখ রাখেন গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর। আজ আপনার ভাগ্য ঠিক কী বলছে? রাশিভেদে কেমন যেতে পারে আজকের (২২ আগস্ট, শনিবার) দিনটি—চলুন একনজরে জেনে নেওয়া যাক।
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
শিল্পীরা তাদের কাজের জন্য খুব ভালো সুযোগ পাবেন। কর্মস্থানে একটু বদনামের আশঙ্কা আছে। ব্যবসার প্রতিপত্তি মজবুত হবে। প্রেমের ব্যাপারে বিনা দ্বিধায় এগিয়ে যেতে পারবেন। সকালে যে পরিকল্পনা করেছেন তা এগিয়ে নিয়ে যান। শেয়ারে লাভবান হওয়ার সম্ভাবনা। বিদেশের কোনো ব্যবসায় লাভের সুযোগ থাকবে। অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে। পরিবারে অশুভ কিছু ঘটতে পারে, সাবধান থাকুন। সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন। জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না, সব দিকই শুভ।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
আত্মবিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। দিনের শুরুতে ব্যবসায় কিছুটা ধকল গেলেও মানসিক দৃঢ়তায় এগিয়ে থাকবেন। বাজে খরচ এড়িয়ে চললে আর্থিক সঞ্চয় বজায় থাকবে। অফিসে বস পরামর্শ চাইতে পারেন, তাই কথা বলার সময় সাবধান থাকা দরকার। দাম্পত্যজীবনে বিবাদের কারণে একটু মেজাজ খারাপ থাকতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। পরিবারে সবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। দূরসম্পর্কের কারও জন্য মনঃকষ্ট হবে। ব্যবসার দিকটা বেশ ভালো থাকবে।
মিথুন (২১ মে – ২০ জুন)
ব্যবসায় গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হবে। বাড়িতে সবার সহযোগিতা পাবেন। আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে। দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করে শেয়ারে বিনিয়োগ করা দরকার। প্রেমের ক্ষেত্রে সময় দেওয়াটাই সবচেয়ে বড় উপহার। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক ক্ষেত্রে প্রভাবশালী হবেন। সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে। পরিবারের সবাই মিলে ভ্রমণ হতে পারে। বুঝেশুনে কথা বলা দরকার, বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
শত্রুর উৎপাত সামান্য কমে যাবে। নতুন কর্মচারীর প্রতি আস্থা বাড়বে। কাজের গতি বজায় রাখা উচিত। অফিসে ভালো সুযোগ পেতে পারেন। ডাক্তারের সঙ্গে আলোচনা উপকারী হবে। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। পুরনো বন্ধুর থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায় যোগাযোগের উন্নতি হবে। ব্যবসার জন্য অর্থসাহায্য নিতে হতে পারে। পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না। সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে। নিজের বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
কথাবার্তা ও আচরণ আকর্ষণীয় হওয়ার জন্য প্রেমের প্রস্তাব পেতে পারেন। অফিসে সকলে আপনাকে সম্মান করবেন। মনের কথা স্ত্রীকে বলতে পারায় একটু হালকা বোধ হবে। বাড়িতে নতুন অতিথি আগমনের সুখবর পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সহজ যোগাযোগ বজায় রাখতে পারবেন। নতুন বিবাহিতদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে। অর্থভাগ্য মধ্যম প্রকার, চিন্তা বাড়তে পারে। পারিবারিক ভ্রমণে আনন্দ পাবেন। সম্পর্কক্ষেত্র আনন্দময় থাকবে। পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, চিন্তা করে কাজ করুন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
স্ত্রীর সঙ্গে সুখ ভাগ করে নিলে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমের জীবনে ভালবাসার গভীরতা নতুন ভাবে অনুভব করবেন। স্বাস্থ্য নিয়ে অবহেলা না করাই ভালো। শরীর নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও সঠিক পরামর্শ তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। বন্ধুকে বলা কোনো কথায় ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সংযত থাকা প্রয়োজন। দিনের শেষে ব্যবসায় লাভের মুহূর্ত অপেক্ষা করছে। ব্যবসা বা চাকরি, দুই দিকেই অর্থভাগ্য ভালো। পরিবারের কোনো সদস্যের জন্য বিবাদ বাধতে পারে। সম্পর্কের ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাগত ক্ষেত্রে ঘরে-বাইরে, দুই দিকেই ভালো সাহায্য পাবেন।তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
ব্যবসায় নিয়মকানুন ঠিক থাকবে এবং ক্রেতার সঙ্গে মাথা উঁচু করে কথা বলতে পারবেন। আধুনিক ব্যবসার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন। প্রেমের অনুভূতি গভীর হবে এবং জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটিয়ে শান্তি পাবেন। আত্মীয়দের সঙ্গে কোনো ছোট কারণে বিবাদ হতে পারে। জামাকাপড় এবং গয়না কেনার জন্য খরচ করতে পারেন। ব্যবসায় পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে। পরিবারের কারও জন্য কোনো আনন্দের খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। পেশাগত কারণে অনেক দূর যাওয়ার জন্য কষ্ট হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
প্রতিযোগিতায় মনের মতো ফলাফল অর্জন করবেন। অংশীদারি ব্যবসার সদস্যদের আস্থা অর্জন করবেন। শেয়ারে ধৈর্য ধরুন। নতুন প্রেমের সম্পর্ক মজবুত করুন। স্ত্রীর সঙ্গে সম্পর্কে সততা বজায় রাখুন। মা-বাবার সঙ্গে আনন্দে সময় কাটবে। বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে মানুষের মূল্যবোধকে গুরুত্ব দেবেন। উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে। সম্পর্কের বিষয়ে খুব সাবধান থাকুন, বিবাদ হতে পারে। জীবিকার ক্ষেত্র অনুকূল থাকবে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সামাজিক সম্মান বৃদ্ধি হবে। এই জাতকদের দানশীল মনোভাব মানসিক স্বস্তি এনে দেবে। নতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বিবাহের ক্ষেত্রে নতুন অনুভূতির সূচনা হতে পারে। বাড়িতে আপনার মতামত গুরুত্ব পাবে এবং ব্যক্তিগত জীবনে সুখের অনুভব বাড়বে। জাতকদের জন্য মানসিক ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে। পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পর্কক্ষেত্র খুব ভালো, নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
ব্যবসা খারাপ গেলেও বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। প্রেমজীবনে আশার আলো জ্বলবে এবং সাফল্য হাতের কাছেই থাকবে। লক্ষ্যের দিকে অগ্রসর হবেন এবং তাতে লাভ হবে। পড়াশোনায় দ্রুত এগিয়ে যাওয়ার কথা ভাববেন। বাড়িতে ও ব্যবসায় সামঞ্জস্য বজায় থাকবে। ব্যাংকের ঋণের কাজে আগ্রহ বাড়তে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। পরিবারে সবার সঙ্গে একটু বুঝে চলুন। পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের সম্ভাবনা।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক প্রচেষ্টায় লাভবান হবেন। বাড়ির নির্মাণকাজের অগ্রগতি হবে। নতুন ব্যবসার কথা যারা ভাবছেন তারা বিনা দ্বিধায় এগিয়ে যান। দুপুরের পরে ব্যবসা আরও ভালো হবে। জাতকদের মন ভালো রাখার চেষ্টা করা জরুরি। ঋণের ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থভাগ্য ভালো। পরিবারে ভালো-মন্দ থাকতে পারে, খুব বুঝে কথা বলুন। সম্পর্ক ঠিক রাখতে বেগ পেতে হবে। পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শেয়ারের বিষয়ে প্রত্যাশা পূরণ না-ও হতে পারে। তবে ব্যবসায় আয় বৃদ্ধির সুযোগ রয়েছে। দাম্পত্যজীবনে সামান্য মতভেদ হতে পারে। গুরুজনের সঙ্গে স্নেহ-সম্প্রীতি বজায় থাকবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে আস্থা বাড়বে। বন্ধুর সঙ্গে আনন্দ ভাগাভাগি করা উচিত। রাস্তায় প্রিয়জনের সঙ্গে দেখা হবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। কোনো কারণে ঋণ নিতে হতে পারে। পরিবারে কোনো সমস্যা হবে না। ভাই-বোনের সম্পর্কে মিষ্টতা বাড়বে। নতুন ব্যবসার উদ্যোগ করতে পারেন।
আপনার মতামত লিখুন :