আওয়ামী নৈরাজ্য ঠেকাতে লিংকরোডে তৈয়বুর রহমানের বিক্ষোভ মিছিল


Saimoon Islam প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন / ১০০০
আওয়ামী নৈরাজ্য ঠেকাতে লিংকরোডে তৈয়বুর রহমানের বিক্ষোভ মিছিল

আওয়ামী নৈরাজ্য ঠেকাতে লিংকরোডে তৈয়বুর রহমানের বিক্ষোভ মিছিল

 

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব তৈয়বুর রহমানের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে লিংকরোডের স্টেডিয়াম এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শিবু মার্কেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় লিংকরোডে এসে শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কথিত অপতৎপরতা, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। এ সময় তারা দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ্ব তৈয়বুর রহমান বলেন, “দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্টের যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থেকে প্রতিবাদ অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।”

বক্তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে এবং দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফারুক মাদবর,আবুল হোসেন,আমির হোসেন,কামাল,দুলাল,রবিনপ্রমুখ