
নারায়ণগঞ্জ-০৪ আসনে চরম উত্তাপ
অনুসারীদের হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ চার হেভিওয়েট প্রার্থীর, নিশ্চুপ কাসেমী
*প্রশাসন ব্যবস্থা না নিলে ১ তারিখের পর সব প্রকাশ করে দিব -শাহ আলম
*হুমকি ধামকি ও ভয় ভীতি প্রদর্শন অব্যাহত থাকলে একযোগে সবাই নির্বাচন বর্জন করব -মোহাম্মদ আলী
*অনুসারীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে- গিয়াস উদ্দিন
*কর্মীরা কাজ করতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে -আলআমিন
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-০৪ আসনে ক্রমেই বাড়ছে উত্তাপ। জেলার পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে আলোচিত এই আসনটি এখন রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে। কারণ, এ আসনে বিএনপির একাধিক হেভিওয়েট নেতা কেউ স্বতন্ত্র, কেউ আবার ভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বিএনপি এ আসনটি জোটের প্রার্থী মনির হোসেন কাসেমীর জন্য ছেড়ে দেওয়ায় লড়াইটি রূপ নিয়েছ…
আপনার মতামত লিখুন :