মৎস্যজীবীদল নেতা মুন্সী মোঃ শাহজালালের বাবার মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ


Saimoon Islam প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন / ১০০০
মৎস্যজীবীদল নেতা মুন্সী মোঃ শাহজালালের বাবার মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

 

নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবীদলের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মোহাম্মদ শাহজালাল এর বাবা মরহুম মোঃ আলী আরশাদ মুন্সির মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মতলব উত্তর উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এ সময় মুন্সি মোহাম্মদ শাহজালাল বলেন,
“আমার বাবা আজীবন মানুষের পাশে থেকেছেন। তার আদর্শ অনুসরণ করেই আমি প্রতিবছর এই দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার ইচ্ছা, আমার নিজ এলাকা সাদুল্লাহপুর ইউনিয়নের প্রতিটি গরিব-দুঃখী মানুষের পাশে সবসময় থাকতে।”
তিনি আরও বলেন,
“রাজনীতি হোক বা সামাজিক কাজ—সবক্ষেত্রেই মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখবেন, ততদিন মানুষের পাশে থাকার চেষ্টা করে যাব। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার জন্যও দোয়া রাখবেন যেন আমি মানুষের কল্যাণে কাজ করতে পারি।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।