আওয়ামীলীগকে পাশে বসিয়ে জামাই আদর করে কথা রাখলেন কাসেমি!


Saimoon Islam প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ১২:০১ অপরাহ্ন / ১০০০
আওয়ামীলীগকে পাশে বসিয়ে জামাই আদর করে কথা রাখলেন কাসেমি!

প্রেসক্লাব ভবনে এক মতবিনিময় সভায় ভালো আওয়ামীলীগের ভয় নেই,আপনাদের জামাই আদর করা হবে এই মন্তব্য করে ব্যাপক সমালোচনার জন্ম দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী।

তার এই মন্তব্য এবার যেনো বাস্তব প্রমানীত হলো।
কুতুবপুরের এক কমিউনিটি সেন্টারে আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে একই মঞ্চে তার পাশে দেখা গিয়েছে একাধীক বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি জামান মেম্বারকে।এবং তার ঠিক পিছনেই দেখা গিয়েছে অপর মামলার আসামীর সাগরকে।

শনিবার (৬ ডিসেম্বর) ফতুল্লার দেলপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাসেমী পরিষদের ব্যানারে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে ঘটে এই ঘটনা।

এ নিয়ে এলাকায় চলছে তীব্র ক্ষোভ, উত্তেজনা ও সমালোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলছেন, “ভোট পাওয়ার লোভে কাসেমী প্রকাশ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুনর্বাসনে নেমেছেন। বিএনপির নামে দোয়া মাহফিল করলেও মঞ্চ দখল করেছে আওয়ামী লীগের দোসররা এটা কোন রাজনীতি?”

 

দোয়া মাহফিলের পরিবেশেও দেখা যায় উত্তেজনা। স্থানীয়দের প্রশ্ন
বিএনপির নেতাদের নামে অনুষ্ঠান, আর সামনে বসে থাকে বিএনপি কর্মীদের হত্যার অভিযোগে থাকা আওয়ামী লীগাররা!

এর আগেও কাসেমী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন,ভালো আওয়ামী লীগকেও জামাই-আদর করবো।”

 

এখন এলাকার মানুষ বলছে, “কাসেমী কথা রেখেছেন। হত্যামামলার আসামিদের সামনে বসিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি আসলেই আওয়ামী লীগকে ‘জামাই আদর’ করছেন।”

 

কুতুবপুরজুড়ে এখন প্রশ্ন
বিএনপি প্রার্থী পরিচয়ে ভোট চাইতে এসে কাসেমী আসলে কার রাজনীতি করছেন? জনগণের, নাকি ছাত্র–জনতা হত্যাকারীদের?
এ বিষয়ে মনির হোসেন কাসেমীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি