গিয়াসউদ্দিনকে মনোনয়নের দাবিতে ফতুল্লা ৬নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন / ১০০০
গিয়াসউদ্দিনকে মনোনয়নের দাবিতে ফতুল্লা ৬নং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল

 

নারায়ণগঞ্জ -০৪ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ গিয়াসউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফতুল্লা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যেগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর (মঙ্গলবার) ফতুল্লার ইসদাইর বাজার এলাকা থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বুড়ির দোকান, সস্তাপুর হয়ে সদর উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল।
বিক্ষোভ মিছিল শেষে গণমাধ্যম কর্মীদের সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, নারায়ণগঞ্জের -০৪ আসনে এখন এক শিল্পপতি মনোনয়ন চাচ্ছে, অথচ দলের যখন দুঃসময়ে তারা দল ছেড়ে, কর্মীদের বিপদে রেখে চলে গিয়ে নিজের আখের গুছিয়েছে।
কিন্তু দলের দুঃসময়ে গিয়াস উদ্দিন নেতৃত্ব দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন। আমরা এই আসনে গিয়াস উদ্দিনকে এমপি হিসেবে দেখতে চাই।
এই অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আখতার খন্দকার বলেন, দলের দুঃসময়ের দলকে ছেড়ে গিয়ে এখন অনেক শিল্পপতি বসন্তের কোকিল হয়ে মনোনয়ন চাচ্ছে। আমরা তৃণমূলের বিএনপি নেতা কর্মীরা চাই না কোন বসন্তের কোকিলকে মনোনয়ন দেওয়া হোক। যারা ত্যাগী এবং অভিজ্ঞ দল যেন তাদেরই মনোনয়ন দেয়।
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা বলেন, নারায়ণগঞ্জ ৪ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এ আসনে আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন এর মত অভিজ্ঞ এবং ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্বই যোগ্য।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসান মাহমুদ পলাশ বলেন, বিএনপি’র হাই কমান্ডের ভাষ্যমতে, যে যোগ্যতাগুলো থাকলে মনোনয়ন পাওয়া যাবে তার সবগুলো গিয়াস উদ্দিনের রয়েছে।
তাই আমরা চাই তাকে মনোনয়ন দেওয়া হোক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব,ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর,কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হাসান রতন, ইউনিয়ন ব্যাংকের সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ