রাজিবের লিফলেট বিতরণে অলি আহমেদের যোগদান


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন / ১০০০
রাজিবের লিফলেট বিতরণে অলি আহমেদের যোগদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর (বুধবার) ফতুল্লার লামাপাড়া, রামারবাগ, লালখাঁ ও তক্কারমাঠ এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে অংশ নিতে ফতুল্লার কাঠেরপুল এলাকা থেকে কয়েকশ নেতাকর্মী নিয়ে যোগ দেন বিএনপি নেতা অলি আহমেদ। পরে তিনি রাজিবকে সঙ্গে নিয়ে ফতুল্লার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন।

এসময় অলি আহমেদকে মাসুকুল ইসলাম রাজিবের কাছাকাছি দেখা যায়।

অনুষ্ঠানে যোগদানের পূর্বে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে গিয়ে অলি আহমেদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে আমরা মাঠে নেমেছি। এই ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি হচ্ছে দেশের প্রতিটি মানুষের মুক্তির রূপরেখা। জনগণ আওয়ামী সরকারের দুঃশাসনে অতিষ্ঠ ছিলো। বর্তমানে সবাই পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, ভোটের অধিকার চায়। সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা ঘরে ঘরে বিএনপির ৩১ দফা পৌঁছে দিচ্ছি। ফতুল্লার মানুষ এখন জেগে উঠেছে, তারা তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলনে অংশ নিতে প্রস্তুত।

এসময় আরও উপস্থিত ছিলেন  মোঃ বাতেন,মোঃ ইউনুস, মোঃ ইসলাম,মোঃফারুক, মোঃ নবি,শরিফসহ অনান্য নেতাকর্মীরা।