তারুণ্যের সমাবেশে মহানগর ছাত্রদলের শোডাউন


thenewsexpress24 প্রকাশের সময় : মে ২৮, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন / ১০০০
তারুণ্যের সমাবেশে মহানগর ছাত্রদলের শোডাউন

ঢাকা-সিলেট-ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদারের নেতৃত্বে নেতাকর্মীদের একটি বিশাল নিয়ে শোডাউন করে অংশগ্রহণ করেছে।

বুধবার (২৮ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।  এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের  নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টনের আশপাশ।

এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম নিরব, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন হৃদয়, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, সাবেক সহ দপ্তর সম্পাদক আর এইচ ফাহিম, বন্দর থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাঈম, সাবেক দপ্তর সম্পাদক আলিমুল ইসলাম সিফাত,  সাবেক সহ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান আনন্দ, সদর থানা ছাত্রদল নেতা সাগর, রবিন, মো: সোহাগ, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ফারুক খান সুজন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃফেরদৌস, ছাত্রদল নেতা রোহিত, আরাফাত সরকার, সরকারি কদম রসূল কলেজ শাখা ছাত্রদল নেতা তানভীর সোহেল,নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, নেতা অনাবিল,৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, ৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মান্না, ৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রিয়াদ,আরিফ ,১০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ফয়সাল , ২২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রিফাত,২০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা আলান সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।