

ফতুল্লায় ৬০০ কাব স্কাউট নিয়ে ডিসি’র পরিচ্ছন্নতা অভিযান
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট অংশ নেয়।
শনিবার (৭ নভেম্বর) ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ স্কাউটসের সদস্য, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযানে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :