ফরিদপুরে ৫০ যাত্রী নিয়ে খাদে বাস


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন / ১০০০
ফরিদপুরে ৫০ যাত্রী নিয়ে খাদে বাস

ফরিদপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল ‘জননী ট্রাভেলস’র একটি বাস। কিন্তু পথেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নারী শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

 

সোমবার (২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ডের প্রায় ৫০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরা ছিটকে পড়েন এবং অনেকে ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

আহতদের মধ্যে সাতজন নারী ও দুটি শিশু রয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বাইরে বের করে আনতে সহায়তা করেন।

 

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 

তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।