উত্তরায় জিএম কাদেরের বাসভবনে হামলা


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ২:০০ অপরাহ্ন / ১০০০
উত্তরায় জিএম কাদেরের বাসভবনে হামলা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ করেছে দলটি।

 

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে দলটির এক বিবৃতিতে জানানো হয়েছে।

 

সোমবার দুপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে।

 

তবে কারা এ হামলা চালিয়েছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

 

kader

আ.লীগকে বাইরে রেখে স্থিতিশীলতা অর্জন কঠিন: জিএম কাদের

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, সকালে একদল মানুষ মিছিল নিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনের সামনে আসেন। তারা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে জানালার কাঁচ ভেঙে যায়। পুলিশের সাথে যোগাযোগ করলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

শামীম হায়দার পাটোয়ারী জানান দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।