বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়তে কাজ চলছে: প্রধানমন্ত্রী


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন / ১০০০
বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়তে কাজ চলছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়তে কাজ চলছে: প্রধানমন্ত্রী

সরকার নিরাপদ বিনিয়োগের হাব হিসেবে বাংলাদেশকে গড়তে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের তরুণদের যোগ্য করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি, বাকস্বাধীনতাও নিশ্চিত করছে সরকার।

 

 

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, সমতা ও স্বচ্ছতার ভিত্তিতে এনগেজমেন্টে আগ্রহী বাংলাদেশ। মিউচুয়াল রেসপেক্টে সম্পর্ক গড়তে চাই আমরা। সরকার ইনভেস্টমেন্ট হাব হিসেবে বাংলাদেশকে গড়তে কাজ করছে।

 

দেশের আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কার্যক্রমের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ডসহ অন্যান্য কার্ডের সমন্বয়ে একটি ইউনিভার্সেল কার্ড প্রত্যেক নাগরিককে দিতে চায়। এ ছাড়া শিশুদের জন্য আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে চাই। শুধু সার্টিফিকেটের জন্য নয়। এর জন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম, মিড ডে মিলসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

 

বাংলাদেশের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

pm

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের প্রত্যাবসন জরুরি। সংকট শুরু হয়েছে মিয়ানমারে এর শেষও হতে হবে সেখানে। প্রধানমন্ত্রী এ সময় তিস্তা মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান।

 

‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজন চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

 

সংলাপে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য এবং বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হবে।

 

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নি‌য়ে‌ছেন। তাদের মধ্যে তাদের মধ্যে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা অংশ নিয়েছেন।