গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করব: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ২:৩৪ অপরাহ্ন / ১০০০
গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করব: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

 

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শোকের পাশাপাশি আজ আনন্দ ও বিজয়ের দিন। ১৮ বছর রাজপথ রক্তাক্ত হওয়ার পর আজকের এই দিনে ফ্যাসিবাদের বিদায় হয়েছে।

 

এসময় দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।তিনি আরও বলেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের অধ্যায় শুরু হয়েছে।

 

এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না।