

চলমান গ্যাস সরবরাহ বুধবার (৫ আগস্ট) থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানায় সংস্থাটি।
গত দুই সপ্তাহ ধরে তীব্র গ্যাস–সংকট এবং বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে দেশের শিল্পখাত মারাত্মক চাপে পড়েছে। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। খাদ্য ও খাদ্যবহির্ভূত বিভিন্ন পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যাহত হচ্ছে।
একই সঙ্গে উৎপাদন কমে যাওয়ায় রপ্তানিমুখী শিল্পও ক্ষতির মুখে পড়েছে, ফলে বিদেশে পণ্য সরবরাহেও বাধা সৃষ্টি হচ্ছে।এদিকে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা বলছেন, গ্যাস–সংকটে কাচ, ইস্পাত, বস্ত্র ও তৈরি পোশাক, সিরামিক, বিস্কুট–কেক এবং বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদনকারী শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যয় বাড়ছে, তাতে লোকসান গুনতে হচ্ছে।
শিগগিরই গ্যাসের সংকট না কাটলে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কোনো প্রতিষ্ঠানে।
আপনার মতামত লিখুন :