বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার-৩


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন / ১০০০
বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার-৩

বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার-৩

নারায়ণগঞ্জের বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি করার সময় ৭৫ পুঁড়িয়া গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ।

 

গত সোমবার (২০ জুলাই) রাত ১০টায় বন্দর থানার মাহামুদনগর মদনগঞ্জ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নিচে পুরাতন পরিত্যক্ত ঘরের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারব্যাক্তিরা হলো বন্দর থানার সোনাকান্দা এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে সাকিব ( ২১) একই থানার পশ্চিম হাজীপুর এলাকার মজিবুর মিয়ার ছেলে তন্ময় (২৪) ও একই থানার দড়ি সোনাকান্দা এলাকার শারজাহান মিয়ার ছেলে ইয়াছিন (২৩)।

 

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-৩৬(৭)২৬।

 

থানা পুলিশ জানিয়েছে, ধৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

পরে গ্রেপ্তার ব্যাক্তিদের উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে

পুলিশ।