

কাশিপুরে বিএনপি নেতা কামাল বেপারী ও শাহিন কাদেরের বিরুদ্ধে আরেক বিএনপি নেতা ফারুক মিয়ার পরিবারের উপর হামলায় থানায় অভিযোগ
ফতুল্লার কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারী ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহিন কাদেরের বিরুদ্ধে অপর বিএনপি নেতা ফারুক মিয়া ও তার পরিবারের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ফারুক মিয়ার স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়,দুই ভাই এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে সৃষ্ট জটিলতায় বিএনপি নেতা কামাল বেপারী ও শাহেন কাদের স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এক ভাইয়ের পক্ষ নিয়ে অপর ভাই বিএনপি নেতা ফারইক ও তার পরিবারের উপর কিশোর গ্যাং নিয়ে হামলা চালায়।
এতে ফারুক আত্মরক্ষার্থে প্রতিরোধের চেষ্টা করলেও কামাল বেপারী -শাহিন কাদের গংদের সাথে পেরে উঠতে পারেনি। এসময় ফারুক মিয়ার পরিবার আঘাতপ্রাপ্ত হয়ে বেশ কয়েকজন আহত হয়।তারা খানপুর থেকে চিকিৎসা নিয়েছেন।
এর পূর্বেও কামাল বেপারী ও শাহীন কাদের ফারুক মিয়ার পরিবারকে এসে হুমকি দিয়ে গিয়েছিল যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভুক্তভোগী বিএনপি নেতা ফারুক মিয়া নিজেদের উপর ঘটে যাওয়া নির্মম এ ঘটনার জন্য যথাযথ বিচার প্রার্থনা করেছেন।
আপনার মতামত লিখুন :